1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৮ বার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করা হয়। ৩ জানুয়ারি মঙ্গলবার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে গেমসের উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রীড়া সংগঠক ও অংশগ্রহনকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
এ বছর শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে উপজেলা পর্যায়ে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এ্যাথলেটিকসে তরুন/তরুনী, রাগবিতে তরুণ, ব্যাডমিন্টনে তরুন একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুন একক/দ্বৈত, রাগবিতে তরুনী, ব্যাডমিন্টনে তরুনী একক/দ্বৈত, টেবিল টেনিসে তরুনী একক/দ্বৈত, ব্যাডমিনটন মিক্স ডবল, তায়কোয়ানডোতে তরুন/তরুনী, কারাতে তরুন/তরুনী ও উশুতে তরুন/তরুনী টিমের খেলোয়াড়েরা অংশগ্রহন করবেন। প্রত্যেক ইভেন্টেই প্রতিটি উপজেলা থেকে ৫ জন খেলোয়াড় অংশ নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net