1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২৭৪ বার

ঠাকুরগাঁওয়ে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিতবস্ত্র দিয়েছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। ৮ জানুয়ারি রোববার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলের হাতে তিনি শতাধিক শিতবস্ত্র তুলে দেন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নিজস্ব উদ্যোগে শিতবস্ত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: রাকিব দৌল্লা তুর্য সহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাগণ। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েকদিনের তীব্র শীতের তীব্রতা থেকে রোগীদের শীত লাঘবের জন্য আজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জন্য শতাধিক কম্বল দিলাম।

পরবর্তিতে প্রয়োজন হলে আরও শীতবস্ত্র প্রদানের ব্যবস্থা করবো। ইতিপূর্বেও পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তার আশ পাশ, রোড রেল ষ্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সহসাধ্রিক কম্বল বিতরণ করেছি। এটি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রদান করলাম। এ ধরনের বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল ও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ শীতবস্ত্র প্রদানের জন্য পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ধন্যবাদ জানান। পরবর্তিতে এ জাতীয় সহযোগিতার জন্য মেয়রের প্রতি আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net