1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে জ্যোতিপাল মহাথেরের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

নানা আয়োজনে জ্যোতিপাল মহাথেরের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৮১ বার

বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছে। আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা এক হই। শুধু সম্পত্তি দখল করার জন্য বলে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। বলে হিন্দু খারাপ। জমি দখল হয়ে গেলে হিন্দু ভালো হয়ে যায়। এসব কারণে অনেক হিন্দু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। অনেক দুর্বল মানুষ তার সম্পত্তি ফেলে চলে গেছে, টাকা পায় নাই। আজকে কথা হলো ধর্ম যারযার উৎসব, সবার।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা মো. মফিজুর রহমান বাবলু এ বক্তব্য রাখেন। বৌদ্ধ ধর্মের সবোর্চ্চ নেতা সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের এর ১১২তম জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এ বক্তব্য দেন। লাকসামের বরইগাঁও গ্রামে জ্যোতি:পাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স মাঠে এ দুই দিন ব্যাপী আয়োজন করা হয়।

পন্ডিত সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের ছিলেন মহামানব। ওনি উচ্চ মানের দর্শন থেকে এ সমাজকে দেখেছেন। তার জীবনবোধ ছিলো। তিনি মানুষের জন্য কাজ করেছেন। মানুষ আজ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।

এ সময় তিনি আরো বলেন, দেশের প্রতিটি দেশের প্রতিটি জিনিস সম্পদ। একটি বালি কণাও সম্পদ। দেশের কোন সম্পদ যেনো নষ্ট না হয়, সে দিনে সবাই খেয়াল রাখবেন। এখানে এসে জানতে প্রলাম মহাবিহার কমপ্লেক্সের ছাত্রাবাস বাসবাস যোগ্য না। অনাথ ছেলেরা এখানে থাকে। কখন কোন ঘটনা-দুর্ঘটনা হয়, আপনারা একটা প্রযেক্ট প্রস্তুত করেন। আমি সাথে আছি, কমপ্লেক্সের নতুন ছাত্রাবাস হবে। যখন আমার ক্ষমতা ছিলো না, তখন বিশ লক্ষ টাকা ব্যবস্থা করে দিয়েছি। এখনও যা পারি দেবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মেজর হাবিবুর রহমান, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাবেক সভাপতি বাবু নেত্রসেন বড়ুয়া,
সংবর্ধিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তিমহাথের, আলোচনা করেন সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের মৈত্রী পরিষদের উপদেষ্টা ভদন্ত এস লোকসিৎ মহাথের, রাঙ্গামাটি সরকারি কলেজের সহকারি অধ্যাপক মি. অনির্বাণ বড়ুয়া। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ বাবু সাধন মিত্র সিংহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাবু স্বপন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন জ্যোতিঃপাল মহাথের মৈত্রী পরিষদের সাধারণ সম্পাদক সুমন সিংহ (মোহন)। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের ফাউন্ডেশনের সভাপতি সুব্রত সিংহ।

সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের এর ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংঘরাজ জ্যোতি:পাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স প্রঙ্গনে ৫ ও ৬ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
৫ জানুয়ারি মৈত্রী সূত্রমাঠ ও সমবেত বন্দনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

প্রসঙ্গত, সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত। জাতিসংঘ তাকে বিশ্ব নাগরিক উপাধি দেন। তিনি ১৯১৪ সালের ৫ই জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার কেমতলী গ্রামে জন্মগ্রহণ করেন। লাকসামের বরইগাঁও গ্রামে তার মন্দিরের নাম সংঘরাজ জ্যোতি:পাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স রয়েছে। তিনি বাংলাদশের বৌদ্ধদের ১০তম ধর্মীয় গুরু সংঘরাজ। তিনি ২০০২ সালের ১২ই এপ্রিল মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net