1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মাগুরায জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৪০৮ বার

মাগুরার মহম্মদপুরে একটি নিরীহ পরিবারের জমি জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এদিকে এ ঘটনায় জমির প্রকৃত মালিক আদালতে মামলা করায় প্রভাবশালী মহল তাকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহম্মদপুর সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের রুহুল আমিনের জাঙ্গালিয়া মৌজার ৬৯০ ও ৬৯১ হাজার ১১ পাতার ৬৬৪ দাগের এবং ৪২০ সিএসআর খতিয়ানের মোট ২’শ সাড়ে ৪ শতাংশ পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে। পৈত্রিক সূত্রে পাওয়া তার ২’শ সাড়ে ৪ শতাংশ জমিটি উপজেলার ধুপুড়িয়া গ্রামের মতিয়ার রহমান, মসিয়ার রহমান, মাহবুব রহমান ও তার অনুগামী লোকজন জমিটি জোরপূর্বক বেদখল করে নিয়েছে। মাগুরা রেকর্ড রুমের তথ্য অনুযায়ী ৩০-১২-১৯৫৫ সালের সর্বশেষ দলিল নাম্বার ৪৯৫০ অথচ বিবাদীদের দলিল নং- ৮১২৮। যা কিনা ওই সময় রেজিট্রি হয়নি। দলিলটি জাল। এছাড়া জালিয়াতি দলিল জমির মালিকদের কেউ এই দলিল করে দেয়নি। এ ব্যাপারে মাগুরা বিজ্ঞ আদালতে একটি জালিয়াতি মামলা চলছে।

জমির মালিক রুহুল আমিন বলেন, প্রভাবশালী মহলের বিরুদ্ধে মামলা করায় আতিয়ার রহমান ও তার লোকজন আমাকে এবং আমার পরিবারের লোকজনদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।

অভিযুক্ত মতিয়ার রহমান বলেন, তাদের কোন হুমকি দেওয়া হচ্ছে না। এই জমির মালিক আমরা। আর যদি জাল দলিল হয়েও থাকে ১৯৫৫ সালে আমার বাপ-চাচারা করে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net