1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী প্রতিমা বিকোচ্ছে কম, হতাশ শিল্পীরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিমা বিকোচ্ছে কম, হতাশ শিল্পীরা

নেহাল আহমেদ,রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৫০ বার

সরস্বতী ঠাকুর গড়ে তাই বিপাকে পড়েছেন বলে দাবি রাজবাড়ীর মৃৎশিল্পীরা।

পছন্দের স্বরসতী প্রতিমা পাওয়া যাচ্ছে পালপট্টি রাজবাড়ী বাজারে।দেড়শ টাকা থেকে শুরু করে পনেরশ টাকায় এক একটি স্বরসতী প্রতিমা বিক্রি হচ্ছে।

রাজবাড়ী শহরের প্রধান সড়ক ধরে পালপট্টি রোডের ধারে পরপর বেশ কয়েকটি ঠাকুর বিক্রির দোকান রয়েছে। সবগুলিতেই এখন সরস্বতী প্রতিমা বিক্রির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একটি দোকানের কর্মী প্রশান্ত পাল জানান, প্রায় ৭৫টি প্রতিমা গড়া হয়েছে। তার মধ্যে মাত্র ৬টির আগাম বায়না মিলেছে। বাকিগুলি বাজারে বিক্রি করতে হবে। তিনি বলেন, ‘‘এক দিন পরে পুজো। একেবারে বাজার নেই।’’ ভবদিয়া গ্রামের মৃৎশিল্পী সুজিতকুমার পাল জানান, ৮০টি প্রতিমা গড়েছেন। আগাম বায়না পেয়েছেন মাত্র তিনটির। হাতে আর এক দিন। তিনি বলেন, ‘‘অন্য বার আগেই সব ‘বুক’ হয়ে যায়। এ বার যে কি হবে জানি না!
মনোরঞ্জন পালেরর নিজস্ব কারখানা আছে মৃৎশিল্পী অরুণ পালের। তিনি আবার জানালেন, আগাম বরাত পেয়েছেন ঠিকই। কিন্তু দাম পাচ্ছেন না। নির্মাণ সামগ্রীর দাম গড়ে ১০ শতাংশ হারে বেড়েছে। অথচ বিক্রির সময় ক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ। তিনি বলেন, ‘‘এ বার লাভের গুড় পিঁপড়ে খাবে মনে হয়।’’

কেন এই পরিস্থিতি? খোঁজ নিয়ে জানা যায় স্কুল পাড়ার, ক্লাবে পুজো করার উৎসাহ অনেক কমেছে।তা ছাড়া আগে পুজায় যে আড়ম্বর ছিলো তা এখন নেই।প্রতিটা পাড়ায় সসাংস্কৃতি উৎসব, নাটক এখন আর চোখে পড়ে না।স্বরসতী স্কুল এবং ব্যক্তিগত উদ্যোগেই যেটুকু পুজো হচ্ছে। প্রতিমা যা বিক্রি, সেই সৌজন্যেই। কিন্তু সবথেকে বেশি প্রতিমা কিনে থাকে বিভিন্ন ক্লাব। মৃৎশিল্পীরা জানালেন, ক্লাবের পক্ষ থেকে একেবারেই অর্ডার মিলছে না। শেষ দিনে পরিস্থিতি আদৌ বদলাবে, এমন আশা তাঁরা করছেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net