1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিআইবিতে কুবিসাস সদস্যদের মোবাইল সংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

পিআইবিতে কুবিসাস সদস্যদের মোবাইল সংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সাংবাদিকদের নিয়ে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কতৃক আয়োজিত ৮ এবং ৯ জানুয়ারি দুইদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সমাপ্ত হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুবিসাসের মোট ২৮ জন সদস্যকে নিয়ে আয়োজিত কর্মশালাটি সোমবার ০৯ জানুয়ারি বিকেল ৪ টায় পিআইবির সেমিনার কক্ষে সার্টিফিকেট প্রেরণের মাধ্যমে সমাপ্ত হয়।

এতে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।

এর আগে দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মজো বিশেষজ্ঞ ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

দুইদিনের এই কর্মশালায় সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতার নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকদের তথ্য এবং নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। আমরা গতানুগতিক ধারার বাহিরে গণমাধ্যম এবং সংবাদে আকর্ষিত হতে পারছি না। এটি আমাদের জতীয় সংকট। সাংবাদিকদের আরও বেশি দক্ষ এবং প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটাতে হবে। পিআইবি সর্বদা সংবাদের যত্নে সাংবাদিকদের জ্ঞানার্জনের সুযোগ দিয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে। মোবাইল সাংবাদিকতা সংবাদের মৌলিক বিষয়কে অস্বীকার করে না। তবে এটি সংবাদের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই নতুন পথে বাধার সাথে অপার সম্ভাবনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net