ঢাকা   ০৩:৫২:৪৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

এম.কে আনোয়ারের কবর জিয়ারত করলেন ছেলে মাহমুদ কায়জার ও সাবেক প্রধানমন্ত্রীর প্রাক্তন এপিএস মতিন খাঁন

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ার এর কবর জিয়ারত করেছেন ছেলে মাহমুদ আনোয়ার কায়জার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান।

বুধবার (২২শে ফেব্রুয়ারী) সকাল ৮ টায় তাহার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে প্রয়াত এই নেতার কবর জিয়ারত করেন তারা।

এ সময় তারা কবরের পাশে সুরা ফাতিহা পাঠ ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন হোমনা তিতাসের বিএনপির নেতৃবৃন্দ।

পরে তারা অসুস্থ কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবকে দেখতে তার বাসায় যান। সেখানে তার শারীরিক খোঁজ-খবর নেন এবং উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি