1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকদের ক্ষোভ চন্দনাইশ বরকলে ৫’শ একর জমিতে চাষাবাদ বন্ধ। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

কৃষকদের ক্ষোভ চন্দনাইশ বরকলে ৫’শ একর জমিতে চাষাবাদ বন্ধ।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩১১ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় চলতি বোরো মৌসুমে প্রায় ৫’শ একর জমিতে সেচের অভাবে
চাষাবাদ না হওয়ায় কৃষকদের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা
নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তিনি উপস্থিত
কৃষকদের আইনগত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

গতকাল ২১ ফেব্রুয়ারি বিকেলে বরকল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের্ব বরকল বিল ও
পূর্ব পাশে সুচিয়া বিলের প্রায় ৫’শ একর জমিতে চাষাবাদ না হওয়ায় সহস্রাধিক
কৃষকদের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি এবং জমায়েত হয়। এসময় শত শত কৃষক ইউনিয়ন
পরিষদের সামনে এসে খালে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ওয়াল ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করার খবর
পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী বলেছেন, ১৯৬৬ সালে বর্তমান
ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে ইউ আকৃতির হয়ে হাম্মন খাল (বোর্ড খাল) খনন করে
তৎকালীন গর্ভণর মোনায়েম খান উদ্বোধন করেন। যা চানখালী খালের সাথে সংযুক্ত করা হয়।
১৯৯১ সালে তৎসময়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে বিএডিসি কর্তৃক পাম্প হাউজ স্থাপন করে
চাষাবাদের জন্য উম্মুক্ত করে দেন। যা এখনো বহমান রয়েছে।

১৯৪৯ সালে বরকল ইউনিয়ন পরিষদ স্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদের পাশে জনৈক রফিকুল ইসলাম ২০১২ সালে জমি ক্রয় করে গত
কিছুদিন পূর্বে খালের চলাচলের পানি বন্ধ করলে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং চলতি
মৌসুমে পুরোদমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্কীম ম্যানেজার মাসুদুর রহমান বলেছেন, ৭০ বছর
ধরে তার পিতা ছালেহ আহমদ, পরবতর্ী তার পিতার মৃত্যুর পর তার ভাই নাসির এবং ১৯৯১ সাল
থেকে সে নিজেই স্কীম বসিয়ে চাষাবাদের জন্য পানি সরবরাহ করছেন। কিন্তু চলতি
মৌসুমে স্কীম বসানোর ঘরটি ভেঙ্গে খালে ও রাস্তার পাশে ওয়াল দেয়ায় এবছর স্কীম বসাতে পারেন নাই এবং চাষাবাদ হচ্ছেনা। এব্যাপারে পার্শ্ববতর্ী জমির মালিক রফিকুল ইসলাম
বলেছেন, খালটি চোখে দেখা গেলেও আরএস বিএস খতিয়ানে খালের কোন অস্তিত্ব নাই।
তার সাথে স্কীম ম্যানেজারের ভাড়াটিয়া হিসেবে চুক্তি রয়েছে। সে স্থানীয় চেয়ারম্যানের
বসে গিয়ে এবছর স্কীম বসাইনি এবং চাষাবাদ হচ্ছেনা। তিনি তার নিজের ক্রয়কৃত
জায়গায় ওয়াল নির্মাণ করেছেন, কোন খালে নয়।

কৃষক রেজিয়া বেগম বলেছেন, তার স্বামী নেই। এক কানি জমি রয়েছে, চলতি মৌসুমে
চাষাবাদ না হওয়ায় তিনি এবছর ছেলে মেয়েদের নিয়ে না থাকতে হবে। কৃষক মৃদুল কান্তি দে
বলেছেন, সে সুচিয়া বিলের বর্গা চাষি। চলতি মৌসুমে চাষাবাদ না হওয়ায় তিনি
ক্ষতিগ্রস্থ হয়েছেন। এব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net