ঢাকা   ১২:১৪:৫২ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে কালাইয়ে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত ১, আহত ১

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জয়পুরহাট কালাইয়ে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ১জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন আহত ওই ব্যক্তি একই গ্রামের মৃত আঃ রশীদ এর ছেলে মোস্তাফিজুর রহমান মোস্ত (৫৫)।আহত ব্যক্তিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া রেফার করা হয়েছে। তারা নসিমন যোগে মাছ নিয়ে গোবিন্দগঞ্জ বাজারে যাচ্ছিলো৷ উপজেলার সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ আঞ্চলিক সড়কে ২১ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর ৬টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কালাই উপজেলার হাতিয়র গ্রামের মৃতঃ কফির উদ্দিন এর ছেলে আব্দুল মোমিন (৪০)

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়
মোস্তাফিজুর তার মাছ নিয়ে নসিমনযোগে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি খাদে পড়ে যায়। এসময় চালকসহ দুজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নসিমনটির চালককে মৃত ঘোষণা করেন।

কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন সাংবাদিকদের জানান স্থানীয়রা লাশ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পরবর্তীতে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি