1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরনের অভিযোগে মামলা । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কিশোরী অপহরনের অভিযোগে মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯৮ বার

ঠাকুরগাঁও জেলায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী (১৪) কে অপহরনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ৮ ফেব্রুয়ারি বুধবার ঐ ছাত্রীর মা বাদী হয়ে ৩ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঐ ছাত্রী বিদ্যালয়ে যাতায়াতের সময় সুমন (১৮) নামে এক যুবক উত্যক্ত করে প্রেম নিবেদন করে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এ অবস্থায় গত বছরের ২২ অক্টোবার ঐ ছাত্রীকে পৌরসভার সেনুয়া গোরস্থান সংলগ্ন ফাড়াবাড়ি অটো স্ট্যান্ড এর সামনে থেকে পাগলুযোগে অপহরণ করে নিয়ে যায়। ঐ ছাত্রীর পরিবারের লোকজন সুমনের পরিবারকে অপহরনের বিষয়টি জানালে তারা উল্টো হুমকি-ধমকি প্রদান করে। পরে এ নিয়ে আপোষ-মিমাংসার কথা বলে কালক্ষেপন করতে থাকে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কিশোরীর সন্ধান না পেয়ে তার মা এ মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ঢেকিপাড়া গ্রামের সুমন (১৮), তার পিতা মো: কাদের (৫০) ও মা মোছা শান্তি বেগম (৪৫)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net