1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৭৫ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের উওর পাড়িয়া শালডাঙ্গা গ্রামে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটি ৩১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টার সময় শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার রংপুর, বিভাগ , রংপুর- মোঃ সাবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, এছাড়া আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আনাম , পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বি রুবেল, পাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন সহ অনেকে উপস্থিত ছিলেন । আলোচনায় বক্তারা বলেন- কমরেড কম্পরাম সিংহ ভারতবর্ষের তেভাগা আন্দোলনের অন্যতম নেতা ১৯৫০ সালে কৃষকদের অধিকার আদায় আন্দোলনে রাজশাহী জেলার খাপড়া ওয়ার্ডে শহীদ হন। তার স্মৃতি রক্ষার্থে এবং অবদানকে স্মরণীয় করে রাখার স্মৃতি কমপ্লেক্স টি নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net