1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর হাতিয়ায় পুলিশের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৪ বার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হতদরিদ্র, অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর পক্ষে হাতিয়া থানা প্রাঙ্গণে ৫শত শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম-অপারেশন) বিজয়া সেন, সোনাইমুড়ী-চাটখিল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিত্যানন্দ দাস, হাতিয়া উপজেলা ভাই-চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, জেলা পরিষদের সদস্য মহি উদ্দিন মহিন, বীর মুক্তিযোদ্ধা মানসুরুল হক, হাতিয়া থানার ওসি আমির হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য বৃন্দ।

এ সময় জেলা পুলিশ সুপার বলেন, প্রতিবছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। তাই এসব মানুষদের কথা চিন্তা করে আমরা পুলিশ এসোসিয়েশন এর উদ্দোগে এসব সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিই।আমরা চাই একই সাথে সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন, তাঁদের নিজ নিজ জেলার শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net