1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ৩ বাঙ্গালীকে পিটিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা; পিসিএনপির নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম

রামগড়ে ৩ বাঙ্গালীকে পিটিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা; পিসিএনপির নিন্দা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৭ বার

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ৩ বাঙ্গালীকে পিটিয়ে গুরুতর আহত করেছে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (প্রসিত)।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় উপজেলার ১নং ইউনিয়নের প্রেমতলা নামকস্থানে ঘটনাটি ঘটে। আহত ৩ বাঙ্গালী বর্তমানে রামগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহতরা হলো নুরপুর এলাকার সাইফুল ইসলাম (২৮), বল্টুরাম টিলার বাসিন্দা সিএনজি চালক আবুল কালাম (৫৫) ও সিএনজি চালক সাইফুল ইসলাম (২২)। আহত সাইফুল বলেন, প্রতিদিনের মত জঙ্গলে বন্যা মোরগ ধরতে গেলে কিছু উপজাতীয় যুবক আমাকে ধরে অহেতুক পিটিয়ে জখম করে আন্তুুপাড়াতে নিয়ে আটকে রাখে। আরেক আহত ব‍্যক্তি আবুল কালাম জানান ইউপিডিএফ এর এরিয়া কমন্ডার সজল আমাকে আর আমার মেয়ের জামাইকে ফোন করে প্রেমতলা যেতে বলে। তার কথামত প্রেমতলাতে গেলে আমাদের আটক করে বেমদম পেটাতে থাকে। আমরা কারন জানত চাইলে আরো বেশি পেটাতে থাকে। পিটিয়ে তাদের তিনজনকে ছেড়ে দিলে লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে।

রামগড় থানার এসআই মো. জাকারিয়া জানান, আহত ৩ জনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সিএনজি চালককে মারধরের প্রতিবাদে রবিবার রামগড়-বৈদ্যপাড়া, রামগড়-পিলাক ও রামগড়-যৌথখামার সড়কে সিএনজি অটোরিকশা ধর্মঘট পালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net