1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরীয়তপুরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

শরীয়তপুরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

শরীয়তপুর জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৩৪ বার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় হতদরিদ্র কৃষকদের জমি আত্মসাতের অভিযোগে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার সকালে উপজেলার দুর্গমচর কাঁচিকাটা ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে শত শত কৃষক, শ্রমিক, মুক্তিযোদ্ধা, দিনমজুর ও স্থানীয় সাধারণ জনগন অংশগ্রহন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা ইসমাইল সরদারের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ করে অংশগ্রহনকারীরা এবং জমি ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক ছেলেম বোপারী, মতি শিকদার ,হামিদ সরদার, মোঃ মহন মিয়া সরদার বলেন, এ আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরন সাহেবের মামাতো ভাই ইসমাইল সরদার বিএনপি সরকারের আমলে চরাঞ্চলের শত শত মানুষের জমি আত্মসাত করেছে। এখনও তার কাছে সাধারণ মানুষ জিম্মি। ঐসব জমির ধারে কাছে যেতে দেয় না। তাদের জমি মান্দারতলী মৌজায় কিন্তু তারা কাঁচিকাটা মৌজার জমি জোরপূর্বক দখল করে আছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দিন বলেন, ইসমাইল সরদার কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা এ এলাকার কেউই জানেনা। ২০০৭ সালের পর থেকে শুনি তিনি মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধার পদকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন মানুষকে হয়রানি করছে।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান, সামসুদ্দিন মিয়া,আইজল শিকদার,মজিদ হাওলাদার,
ইউছুফ হাওলাদার বলেন, ইসমাইল সরদার সামান্য ইস্যুতেই মামলা মোকাদ্দমা করে অসহায় কৃষকদের হয়রানি করে। ফসল ঘরে তুলতে দেয়না। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

ইসমাইল সরদারের ভাই ইকবাল সরদার বলেন, আমার ভাইকে আমি যুদ্ধে যেতে দেখিনি। কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। আমি দীর্ঘ ২৭ বছর বিদেশে ছিলাম এসে দেখি তিনি আমার ৯০ একর জমিও আত্মসাৎ করেছেন। তার বিচার চাই।

কাঁচিকাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ককন হাওলাদার বলেন, ইসমাইল সরদার নিজেই বলে বেড়ান মুক্তিযুদ্ধে অংশ নেননি। কোন এক নেতাকে ধরে তিনি মুক্তিযোদ্ধা হয়েছেন। এখন শুনি তিনি মুক্তিযোদ্ধার খ্যাতাবের অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তার মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা ইসমাইল সরদার বলেন, আমার জমির সকল কাগজপত্র রয়েছে। আমি কারও জমি আত্মসাত করি নাই। তবে নিজের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের বিষয় কোন সদউত্তর দিতে পারেননি তিনি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পারি কাঁচিকাটা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা পরিচয়কারী ইসমাইল সরদারের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও ভুক্তভোগী পরিবার। ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এ বিষয়ে তদন্ত করে আমরা আইনি ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net