1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া মোবাইল কোর্ট: আশ-শেফা হাসপাতাল ও এলাইটকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতকানিয়া মোবাইল কোর্ট: আশ-শেফা হাসপাতাল ও এলাইটকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২১ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত আশ-শেফা হাসপাতালকে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, স্বাস্থ্যহানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা এবং এলাইট হাসপাতাল (প্রাঃ) লি. কে লাইসেন্সের শর্তাবলি ভঙ্গের অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ (০২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় একটি সিএনজি অটোরিক্সার মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকাসহ সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় অভিযোগ দায়েরকারী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ আর রায়হান ছিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন RAB-15 এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net