1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৩ বার

পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকনের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম খাঁন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার হামিদ বাশার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন মেম্বার, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌরসভা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর হাসান মামুন শরীফ, পৌর যুবলীগ নেতা গাজী কাজল, ওয়ালী উল্লাহ পারভেজ, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কাজী খোরশেদ আলম মানিক, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহাগসহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net