1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯৮ বার

ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক নওরোজ পত্রিকার সাব-এডিটর মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বড় ভাই হাবিবুর রহমান হাবিব এর ১৭তম মৃত্যুবার্ষিকী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।

এ উপলক্ষে (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ জুম্মা আজিমপুর মেয়র হানিফ মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। মরহুম হাবিবুর রহমান হাবিব ‘বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কেরানীগঞ্জ মডেল টাউনস্থ স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এতে মরহুমের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যথা সময়ে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ছোট ভাই মোস্তাক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net