1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫১২ বার

শেরপুরের নকলায় কোরআনের হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিন নামের এক শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক।
বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে হাফেজ মতিনের হাতে এই ভ্যানগাড়ী তুলে দেন তিনি।

জানাযায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা চার সন্তানের জনক কোরআনে হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিন। সে দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলার বিভিন্ন বাজারে ভাঙ্গা ভ্যানগাড়িতে শরবত বিক্রি করে কোনমত সংসার চালাচ্ছিলেন। তার একমাত্র আয়ের উৎসই ছিল ভ্যানগাড়ীটি। পুরাতন হওয়ায় প্রায় সময়ই নস্ট থাকতো গাড়ীটি। যেদিন শরবত বিক্রি করতে না পারত সেদিন তার ঘরে চুলায় আগুল জ্বলতো না। হঠাৎ আবু হামজা কনকের নজরে আসে বিষয়টি। হাফেজ মতিনের পরিবারের কথা চিন্তা করে নতুন একটি ভ্যানগাড়ী উপহার দেন। কনককে ঝড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন এই হাফেজ।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক বলেন, হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিনের বানানো শরবত প্রায় সময় খেতাম। হঠাৎ কয়েকদিন যাবৎ শহরে তাকে দেখিনা। খোঁজ নিয়ে জানতে পারি শরবত ফেরি করে বিক্রি করা ভ্যানগাড়িটি নস্ট। তার আয়ের পথও বন্ধ হয়ে গেছে। তাই ব্যক্তিগত উদ্যেগে আমি একটি নতুন ভ্যানগাড়ি উপহার দেই। ছাত্রলীগ সব সময় মানুষের পাশে থাকে। আমি আমার স্বাধ্যমত চেষ্টা করেছি সামান্য কিছু করার। তবে সমাজের বিত্তবানরাও যতি এমন অসহায়দের পাশে দাড়াঁতো তাহলে আমাদের সমাজটা আরো আগে বদলে যেতো। সবার সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net