1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রেফতার করে ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের আন্দোলন বন্ধ করা যাবে না- নূরুল ইসলাম বুলবুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

গ্রেফতার করে ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের আন্দোলন বন্ধ করা যাবে না- নূরুল ইসলাম বুলবুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৯০ বার

আজ ২৩ আগস্ট ২০২৩ বুধবার দিনব্যাপী গুলিস্তান- ফুলবাড়িয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিনা কারণে আন্যায়ভাবে অর্ধশতাধিক জামায়াত-শিবিরের কর্মী ও নিরীহ পথচারিসহ সাধারণ জনগণকে আটক করেছে। বিনা কারণে অন্যায়ভাবে এসব আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, যে কোন ব্যক্তির মৃত্যু পরবর্তী জানাজা আদায় করা নাগরিকদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সরকার রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ফ্যাসিষ্ট কায়দায় রাজধানীতে করতে না দিয়ে এদেশের তৌহিদী জনতা ও কোটি কোটি সাঈদী ভক্তের অন্তরে আঘাত হেনেছে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সম্পূর্ণ অন্যায়ভাবে সাজানো মামলা ও প্রহসনের বিচারের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাবরণের সাজা দিয়েছিল। তাহলে মৃত্যু পরবর্তী মরহুমের লাশ ও জানাজা নিয়ে সরকারের এ অমানবিক আচারণ কেন? রাজধানীসহ দেশবাসী তা জানতে চায়। মৃত্যু বরণের পর মরহুমের লাশ পরিবারের কাছে হস্তান্তরের পরিবর্তে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে রাজধানীতে জানাজা করতে না দেয়া বা তাঁর ভক্তদেরকে জমায়েত হতে না দেয়া সম্পূর্ণ বেইআইনী ও মানবতাবিরোধী এবং ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এ ঘৃণ্য অপরাধের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি আরও বলেন, শোকাহত জামায়াত শিবিরের কর্মী, নিরীহ পথচারীসহ সাধারণ জনগণ ও সাঈদী ভক্তদেরকে রাজধানীসহ সারা দেশে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী চরম অন্যায় করেছে। গ্রেফতার, মিথ্যা মামলা, জুলুম-নির্যাতন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থামিয়ে রাখা যাবে না। জুলুম-নিপীড়ন যত বৃদ্ধি পাবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিসহ জনগণের অধিকার আদায়ের আন্দোলন তত বেগবান হবে ইনশাআল্লাহ। তিনি আটককৃতদের অবিলম্বে মুক্তির জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net