ঢাকা   ০৪:৪৫:৪৮ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার 

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র – মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

নিজস্ব প্রতিবেদক ঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৪৫৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বারদলীয় জোট মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার দাবীতে ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ আবু হানিফ এর সভাপতিত্বে সেক্রেটারি আবু ইউসুফ এর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, স্থায়ী কমিটির সদস্য নুরুল কবির ভূঁইয়া পিন্টু অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব। প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ইবরাহিম বলেন ২৮ অক্টোবর একটি ঐতিহাসিক দিন ওই দিনে আওয়ামীলীগের সন্ত্রাসী আচরণ সারা পৃথিবী দেখেছে। প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা করেছে। এবার ২৮ অক্টোবর কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুমকি দিয়েছেন বিরোধী দলের সমাবেশকে হেফাজতের উপর চালানো নিষ্ঠুরতম দমন পীড়নের চাইতে বেশি কঠোরভাবে দমন করা হবে এতেই বুঝা যায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণ কোন পরিবর্তন হয়নি। এমন দমন পীড়নের হুমকির মধ্যেও গণতন্ত্রকামী সাধারণ মানুষ সরকার বিরোধী প্রতিটি কর্মসূচি সফল করেছে। আগামী ২৮ তারিখ ১২ দলীয় জোট ঘোষিত মহাসমাবেশ সফল করার জন্য কল্যাণ পার্টির সর্বস্তরের নেতাকর্মীকে জীবন বাজি রেখে উপস্থিত হতে হবে। তিনি বলেন ২৮ তারিখ থেকে বাংলাদেশ আরও একটি ৬৯ এর মত গণ অভ্যুত্থান এবং ৯০ এর মতো গণঅভ্যুত্থানের সূচনা ঘটাবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন শান্তিপূর্ণভাবে বিদায় নিলেই তাদের জন্য কল্যাণ নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করেই অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন।
জনাব পিন্টু বলেন, ২৮ অক্টোবর সমাবেশে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের মানুষ এখন আওয়ামীলীগ থেকে মুক্তি চায়।
আব্দুল্লাহ আল হাসান সাকীব বলেন, আগামী ২৮ অক্টোবর গণতন্ত্রকামী মানুষের মুক্তির সুচনা হবে। মহাসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগরের প্রত্যেক থানা থেকে সকল স্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানান।
প্রস্তুতি সমাবেশে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত দপ্তর সম্পাদক রাব্বী চৌধুরী, মহানগর সহ সভাপতি ওমর আল ফারুক, ঢাকা মহানগর কমিটির সদস্য ছিদ্দিকুর রহমান, ইস্রাফিল হোসেন, রফিকুল ইসলাম কিরন, ইলিয়াস হোসেন, শাহিন আলম, শফিকুল ইসলাম, আবু সাঈদ, বিল্লাল হোসেন তালুকদার, আব্দুল মতিন, সৈয়দ যোবায়ের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি