1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ১,২,৩ আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ১,২,৩ আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৩১৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁওয়ে ১,২,৩, আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে। দ্বাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র ১ দিন বাঁকি। তাই ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ, রাণীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ৩টি আসনে সংসদ সদস্য (এমপি) পদ প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠ বেশ তুঙ্গে উঠেছে। প্রার্থীদের মাইকিং এবং পোস্টারে এখন এলাকার রাস্তা ঘাটে বিরাজ করছে সাজ সাজ রব। আর এতে জনমনে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। শেষ মুহূর্তে এলাকায় এলাকায় জনসভা, পথসভা, উঠান বৈঠক, সভা সেমিনার সহ বিভিন্ন গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ৩টি আসনের ১৪ প্রার্থী। এদের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৫ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন। মোট ১৪ জন প্রার্থী। তাদের মধ্যে জেলায় বিভিন্ন দলীয় পদে ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, সাধারণ ভোটারদের মধ্যে অনেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চান, অনেকে আবার ভোটার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার তাগিদ জানান।
মাঠ থেকে গরু বাড়িতে আনার সময় কথা হয় গৃহবধূ বেগম নামে এক নারী ভোটারের সঙ্গে। তিনি সাংবাদিকদের কে বলেন, যদি সুষ্ঠু ও ভোট কেন্দ্রের পরিস্থিতি ভালো থাকে তাহলে ভোট দিতে যাব। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কেন্দ্রে যাওয়া সম্ভব হবে না। আমরা একটি সুষ্ঠু ও অবাধ এবং শৃঙ্খল পরিস্থিতিতে নির্বাচন চাই। তাই প্রশাসনের কাছে এটিই আমাদের চাওয়া আমরা যাতে ভোট দিতে পারি।
বৃদ্ধ হোসেন বলেন, যদি বিএনপি জামায়াত নির্বাচন করতো তাহলে কোনো সংঘাতের সম্ভবনা থাকতো। যেখানে তারা অংশগ্রহণ করেনি সেখানে কোনো আশঙ্কা নেই। তাই ভোট দিতে যাব। জানতে চাইলে আলী নামে যুবক এক মিস্ত্রী বলেন, আমাদের ঠাকুরগাঁওয়ে নির্বাচনের প্রচার প্রচারণা বেশ ভালোই চলছে। ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে আমাদের মাঝে কোনো ভয়ভীতি নেই। রনজিত নামে এক ইটভাটা শ্রমিক বলেন, যদি কেন্দ্রের পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা সবাই ভোট দিতে যাব। তবে আশা করি এবার সুষ্ঠু ভাবেই নির্বাচন হবে। সোমবারু সিংহ নামে এক মাটি কাটা শ্রমিক বলেন, এবার নির্বাচন নিয়ে কোন শঙ্কা নাই। যেভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে ও পরিস্থিতি যেমন আছে, এমন থাকলে আমাদের এইদিকে সমস্যার কোনো আশঙ্কা নেই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে, আমরা যেন সবাই হেসে খেলে ভোট দিতে পারি। আর বর্তমান সরকার দেশের অনেক উন্নয়ন করেছে তাই আবার যেন এই সরকার ক্ষমতায় আসতে পারে এটাই আমাদের কামনা। আহমেদ নামে এক কৃষক বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হতো। তাদের তো এখন মাথা বলতে কেউ নেই, তাই তারা হয়তো পিছিয়ে আছে।
ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, অন্যান্য দিকে কথা বলা যাচ্ছে না তবে আশা করি, আমাদের ঠাকুরগাঁওয়ে এবার নির্বাচন ভালো ও সুষ্ঠু হবে। তবে বিএনপি কি কারণে নির্বাচনে আসলো না তা জানা নেই।
এলাকায় এলাকায় মানুষের মাঝে একটি নির্বাচনী আমেজ বিরাজ করছে। আশা করি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এসে বিরাট ভুল করেছে। তারা গণতান্ত্রিকের দিকে না থেকে অগণতান্ত্রিকের দিকে চলে গেল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তারা খুব লস করল। তারা যদি অংশগ্রহণ করতো তাহলে আরও ভালো একটি নির্বাচন হতো। তারপরেও ২৯টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। এতে আশা করি যথেষ্ঠ ভালো অংশগ্রহণমূলক নির্বাচন হবে। জনগণের জন্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানান, ঠাকুরগাঁওয়ের জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলায় সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ উন্নত করা হয়েছে। নির্বাচনে কোনো নাশকতা ঘটতে দেওয়া যাবে না। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার ৫৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা মিলে মোট ৪১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩। এর মধ্যে ‍পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৬৩৮ ও মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ২৮১ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net