1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবারও রাউজান উপজেলা নির্বাচনে পদ প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

এবারও রাউজান উপজেলা নির্বাচনে পদ প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৫৫২ বার

চট্টগ্রামের রাউজানের তিনবারের উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। তাঁর পিতার নাম মরহুম হায়দার মিয়া চৌধুরী। তিনি হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর গ্রামের সুলতান আহম্মদ চৌধুরী বাড়িতে জন্ম গ্রহণ।এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ১৯৮৪ সালে প্রথমবারের মতো রাউজানের হলদিয়া ইউনিয়ন পরিষদে মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৯ সালে তিনি রাউজান উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৯ সালে দুটি উপজেলা নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে জয়ী হন। বর্তমান তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত মুখ সাদা মনের মানুষ বাবুল।সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সরব থাকেন তিনি।চেয়ারম্যান বাবুল জানান, ১৯৬৮ সালে রাউজান ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।পরে রাউজান আর আর এ সি হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ১৯৭০ সালে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ওই সময় কমার্স কলেজ দিশারী ছাত্রসংসদের নির্বাচনে সহ-সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হন। এ বি এম মহিউদ্দিন চৌধুরী আমাকে ওই পদে মনোনয়ন দিয়েছিলেন। এরপর ১৯৭১ সালে যুদ্ধের পরে আমাকে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এবারও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী ও আওয়ামী লীগের সমর্থন পাওয়ার ব্যাপারে পূর্ণ আশাবাদী। নির্বাচনের মাঠে হেভিওয়েট এই প্রার্থী সাথে লড়তে চান পাঁচ জন আওয়ামী লীগ নেতা। তাঁরা হলেন, বিনাজুরী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াছিন চৌধুরী, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি শাহজাহান ইকবাল, বর্তমান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আ, লীগের সহ-সভাপতি ইরফান আহমদ চৌধুরী ও সহ-সভাপতি শ্যামল কুমার পালিত। তবে নির্বাচনী মাঠে এ পর্যন্ত সক্রিয় কেবল বর্তমান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। তবে সকলেই স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সিদ্ধান্তের বাহিরে যেতে চান না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net