1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত !

মোঃ মজিবর রহমান শেখ
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৪৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে মোট ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ১০ জানুয়ারী বুধবার ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। নির্বাচন অফিস জানায়, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৩ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: রেজাউর রাজী স্বপন চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লাহ (ঈগল), ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম (মিনার) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো: রাজিউল ইসলামের জামানত বাজেয়াপ্ত হয়। অন্যদিকে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল কাদের (সোফা), জাতীয় পার্টির প্রার্থী মোছা: নুরুন নাহার বেগম (লাঙ্গল) ও বাংলাদেশ কংগ্রেসের মোছা: রিম্পা আকতার (ডাব)’র জামানত বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোছা: আশা মনি (ঈগল) ও বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান সরকার (কুলা)’র জামানত বাজেয়াপ্ত হয়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net