1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করলেন এপিএস মতিন খান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করলেন এপিএস মতিন খান

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার

৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করে ভোটকেন্দ্রে না যাওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ও কুমিল্লা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

বুধবার (১০ জানুয়ারি) সকালে কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া বাজার এবং হোমনা-তিতাস ও মুরাদনগর থানার সংযোগস্থল আলীরচর বাজারে গনসংযোগ করে এই লিফলেট বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলার হোমনা-মেঘনা ও তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস মতিন খান বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসূচিতে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচনে দেশের অধিকাংশ মানুষ ভোট দিতে ভোটকেন্দ্রে যাননি। তাদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এই লিফলেট বিতরণ করছি।

তিনি আরও বলেন, দল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে। গণতান্ত্রিক এ আন্দোলনে সকল নাগরিকদেরকে সমর্থন জানানোর আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net