1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৬৮ বার

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা: ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির ডাকা আগামী শনি ও রবিবারের হরতালের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। সে মিছিলে পুলিশ বাঁধা দিলে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বাদ জুম্মা নামাজের পর শহরের উকিল পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং উকিল পাড়ার ব্যবসায়িরা জানান, বাদ জুম্মা নামাজের পর শহরের নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদেরকে মিছিল করতে নিষেধ করেন। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ল্যাব এইড নামে একটি বেসরকারি ক্লিনিকের দরজার গ্লাস ভেঙে যায়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীনসহ আহত হন বেশ কয়েকজন নেতাকর্মী।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন জানান, পুলিশ তাদের মিছিলে বাঁধা সৃষ্টি করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

মিছিলে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য আলহাজ্ব ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, বেলাল হোসেন, মাহে আলম, মহসিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য গুরুতর আহত হননি এবং বিএনপির কোনো নেতাকর্মীকে আটকও হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net