1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে ॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৩১৭ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজ-বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গাজী মোহাম্মদ জাফর ছাদেক কয়েছসহ আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে গাজী মোহাম্মদ শাহেদ বলেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়ন দাখিল করি। পরবর্তীতে আমার মনোনয়ন বৈধ হয় ও আমাকে ট্রাক প্রতীক প্রদান করা হয়। আমিও আমার নির্বাচন কার্যক্রম শুরু করি। কিন্তু বর্তমান শারিরীক অসুস্থতা আমার বড় ভাইয়ের মেয়ে, আমার এক ভাই ও বীর মুক্তিযোদ্ধা মামা মৃত্যু বরণ করায় আমিও মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ফলে শারীরিক ও মানষিক ভাবে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়, তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালাম।শুরু থেকে নবীগঞ্জ-বাহুবলবাসী আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি ও আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী। আমার মরহুম পিতা জননেতা দেওয়ান ফরিদ গাজী মৃত্যুর আগপর্যন্ত নবীগঞ্জ-বাহুবল তথা দিনারপুর পরগনাবাসীর পাশে ছিলেন, আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net