ঢাকা   ০৫:২১:৫৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৫২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের শুভাগমনে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে পৌর শহরের গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


দেশের স্বনামধন্য উন্নয়ন সংখ্যা ইএসডিও’র আয়োজনে সুধী সমাবেশে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পিকেএসএফ’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, আইএসও’র কনসালটেন্ট রাকিবুল রহমান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসএফ’র চেয়ারম্যানের সহধর্মীনী সাবেরা সুলতানা

পিকেএসএফ’র সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা রুপ কুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো: খালিকুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ইএসডিও’র নির্বাহী পরিষদের সভাপতি মো: সফিকুল ইসলাম, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, তার সহধর্মীনীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় ও উত্তরীয় পরিয়ে দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ও তার সহধর্মীনী। ঠাকুরগাঁওয়ে আইএসও’র সনদপ্রাপ্ত ব্যবসায়িদের সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ইকো-প্রাণি সেবার খামারিদের জন্য স্মার্ট কার্ড আনবক্সিং করেন অতিথিরা। শেষে ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি