1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে গাজীপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

তিতাসে গাজীপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮৫ বার

 

মোঃ জুয়েল রানা,

তিতাস প্রতিনিধি

কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী গাজীপুর খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহম্মদ, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাদিরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব সরকার, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, বিরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেক পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ জাহান, মহসিন মোল্লা, রহিম মেম্বার, শামসুল হক মোল্লা, আবদুল আজিজ লিটন, গিয়াস উদ্দিন, ইয়াসিন, ইসলাম মেম্বার, ফরিদ সিকদার, জহিরুল ইসলাম, নুরুল ইসলাম ভূঁইয়া, মালেক মেম্বার, মোস্তাক ডাক্তার ও আবদুল বাতেনসহ আরো অনেকেই। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুল ইসলাম সজিব ও মনির মাস্টার। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net