1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার ঐতিহ্যবাহী আমতৈল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মাগুরার ঐতিহ্যবাহী আমতৈল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা 
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭০ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমতৈল মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অনুষ্ঠানে ৪৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাশরুর রেজা কুটিল ,

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃতাসমীম আলম,সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মোঃ রফিকুল ইসলাম, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোঃ মুজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোল্লা মতিয়ার রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালক আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লাl ফয়জুর রহমান লাভু জানান, দিনব্যাপী অত্যন্ত মনোমুগ্ধকর ও শান্তিপূর্ন পরিবেশে আমাদের বিদ্যালয়ের ৩৮২ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৪৩টি ইভেন্টে অংশ গ্রহন করে জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন শেনী পেশার হাজার হাজার দর্শকদের মন মাতিয়ে রাখে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net