1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে মোজা তৈরীর কারখানায় আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীপুরে মোজা তৈরীর কারখানায় আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৭ বার

গাজীপুরের শ্রীপুরে একটি মোজা তৈরী কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট কাজ করছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে অগ্নিকান্ডোর এ ঘটনা ঘটে।


জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে নামের একটি মোজা তৈরী কারখানায় আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুইটি, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস দুইটি, জয়দেবপুর ফায়ার সার্ভিস একটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটিসহ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে নামের কারখানা ভবনের দুই তলা ও তিন তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া, জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। প্রাথমিক ভাবে আগুন লাগার ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net