ঢাকা   ১২:১৪:৫০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

সৈয়দপুরে মাদক সম্রাট সামসাদ আটক ৫০ পিস ইয়াবা, টাকা ও মোবাইল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫০৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো:জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের কুখ্যাত মাদক বিক্রেতা ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত সামসাদ (৩২) কে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারী) রাতে সৈয়দপুর থানার এস আই আহসান হাবিব অভিযান চালিয়ে তাকে আটক করে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সরদার পাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে সৈয়দপুর পৌরসভার বাঁশবাড়ি টালি মসজিদ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে। তার কাছে বিক্রির জন্য রাখা ৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।

এস আই আহসান হাবিব জানান, সামসাদকে আটককালে ইয়াবা ছাড়াও ইয়াবা বিক্রির ২৬ হাজার ১ শত টাকা একটি বাটাম মোবাইল ও একটি এন্ডডুয়েট মোবাইলও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে বলেন,ইয়াবা সামসাদ বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি