1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাতালেন ৪ ব্যান্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাতালেন ৪ ব্যান্ড

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৫ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ব্যান্ডদল প্ল্যাটফর্মের আয়োজনে ‘লেটস ভাইব নিউ ইয়ার কনসার্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাতালো তরুণ প্রজন্মের জনপ্রিয় ৪ টি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো অ্যাশেজ, এভোয়েড রাফা, সোনার বাংলা সার্কাস এবং বে অব বেঙ্গল।

বুধবার (৩১ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ড প্ল্যাটফরম এর আয়োজনে এ কনসার্টের আয়োজন করা হয়। এই ব্যান্ডদলগুলোর পাশাপাশি পারফর্ম করছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিষয়ক সংগঠন ‘প্রতিবর্তন’।

উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম এতবড় একটি আয়োজন হচ্ছে৷ আমাদের এখানে সচরাচর কনসার্ট হয় না৷ এমন আয়োজনের জন্য অবশ্যই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাতে চাই৷ সামনে এসব আয়োজন আরো হবে আশাকরি।

ঢাকা থেকে আসা জাবেদ নামের এক সঙ্গীত প্রেমিক বলেন, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থী ছিলাম। ক্যাম্পাসের এমন আয়োজনের জন্য চাকরি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলাম। বহু দিন হলেও সবার সাথে দেখা হবে কথা হবে এটা ভেবে আনন্দ লাগছে, সাথে তো গান আছেই।

ব্রাক্ষণবাড়িয়া থেকে আসা একদল শিক্ষার্থী জানায়, আমরা আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। যাতে কোন ভাবেই মিস না হয়ে যায়। আমরা আরও অনেকে আসছিলাম কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে ফেললাম। কনসার্টেও আসা হলো বিশ্ববিদ্যালয় ও দেখা হয়ে গেলো।

এদিকে কনসার্ট উপভোগ করতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান থেকে দর্শকদের ভিড় জমেছে। বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীদের দল বেঁধে অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন জেলার মানুষকে ক্যাম্পাসে ভিড় করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net