1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৪ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শুন্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে প্রতিদ্বন্দিতার বিষয়টি নিশ্চিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মুহ: সাদেক কুরাইশী মারা যান। পরবর্তিতে উক্তটি পদটি শুন্য ঘোষনা করা হয়। এ অবস্থায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে উক্ত শুন্য পদে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এস,এম,এ মঈন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা ও ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই উল্লেখিত ৩ জনকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রচার-প্রচারনা চালাতে দেখা যায়। এছাড়াও তারা দলীয় সমর্থন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। ভোটারদের সাথে শুরু করেছেন যোগাযোগ। বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহন করছেন। উল্লেখিত ৩ জন প্রার্থী ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net