1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মাগুরায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭১ বার

মোঃ সাইফুল্লাহ ; “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে ।

০৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে শহরের হাজী সাহেব সড়কে জেলা গণ গ্রন্থাগার চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের। জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, মাগুরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান, ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা মোশারফ হোসেন রাজু সহ অন্যরা। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, বিতর্ক ও বইয়ের রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
দেশের মানুষকে লাইব্রেরীতে গিয়ে বই পড়তে উৎসাহিত করার জন্য ২০১৭ সাল থেকে ৫ই ফেব্রুয়ারি দিবসটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালন করে আসছে সরকার।
১৯৫৪ সালের ৫ই ফেব্রুয়ারী ঢাকায় প্রথম জাতীয় গণ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net