1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৪৮ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ১নং- রুহিয়া ইউনিয়নের ৩ বারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ৬ মার্চ বুধবার বাদ জোহর রুহিয়া ছালেহীয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদরাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে লাখো মুসল্লীর ঢল নামে। ছালেহীয়া মাদরসা মাঠ,সংলগ্ন লিচু বাগান,এবং পাকা রাস্তার উভয় ধারে হাজার হাজার মানুষ জানাজার নামাজে শরীক হয়।
এ সময় মরহুমের সংগ্রামী জীবনের উল্লেখ্যযোগ্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন,ওবায়দুল্লাহ মাসুদ,পয়গাম আলী,আনসারুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।এছাড়াও মরহুমের ছেলে রিপন,রবিউল ইসলাম ,জামাতা আলিম উদ্দীন ও জুলফিকার আলী প্রমুখ।জানাজার নামাজে ইমামতি করেন সালন্দর মাদরাসার অধ্যক্ষ তোহা। এটি ছিল তার ২য় নামাজে জানাজা।মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে।
ছালেহীয়া মাদরাসা মাঠে জানাজার নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।এ সময় রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল , ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ চন্দ্র বর্মন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।গার্ড অব অনার প্রদানের পূর্বে উপজেলা প্রশাসন এবং রুহিয়া থানা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করেন রুহিয়া থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ,বদরুল ইসলাম বিপ্লব,মকবুল হোসেন এবং গনেশ চন্দ্র সেন। মরহুমের লাশ সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে নেওয়া হয় ঠাকুরগাঁও শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে ।দুপুরে তার লাশ রাখা হয় ১নং – রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এবং সেখান থেকে রুহিয়া থানা বিএনপি কার্যালয়ের সামনে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। উল্লেখ্য,গত রোববার (৩ মার্চ) দুপুরে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । তিনি ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৮৪ সালে প্রথমবার ১নং- রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২য় বার ১৯৯২ সালে এবং ৩য়বার ১৯৯৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৯০ দশকে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন এবং ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।ক্রমান্বয়ে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net