1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৩ রাউন্ড ফাঁকা গুলি ও দেড় ঘন্টাকাল সড়ক যোগাযোগ বন্ধ ছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

২৩ রাউন্ড ফাঁকা গুলি ও দেড় ঘন্টাকাল সড়ক যোগাযোগ বন্ধ ছিল

চন্দনাইশ দোহাজারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত-৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার

চন্দনাইশ(চট্টগ্রাম)
এস.এম.জাকির

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে ৩ পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়। সংর্ঘষ চলাকালীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দফায় দফায় দেড় ঘন্টাকাল ব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৩ রাউন্ড গুলি ছুড়ে। অপরদিকে উভয় পক্ষ থেকে ১০ রাউন্ডের অধিক ফাঁকা গুলির আওয়াজ শোনা যায় বলে স্থানীয়রা জানান।
গত ১৬ মার্চ রাতে ২টি অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে একটি সেলুনের দোকানে ২ পক্ষের মধ্যে বাড়াবাড়ির ঘটনায় দফায় দফায় সংর্ঘষ হয়। এই সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপে ৩ পুলিশ সদস্য যথাক্রমে মো. আরিফ, মো. সাইফুল, মাকসুদ, দোহাজারী এলাকার আকবর খাঁন (৫৫), সাবিদ খাঁন (১৫), মো. আরিফ (২৬), মো. রহিত (১৪), গিয়াস উদ্দীন জিকু (৩০), মো. তানিম (২৫) সহ ৯ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় দোহাজারী ও সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। সংর্ঘষ চলাকালীন উভয় পক্ষের মধ্যে ১০ রাউন্ডের অধিক ফাঁকা গুলি বিনিময় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করা হয় বলে জানান। এইদিকে সংর্ঘষের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দফায় দফায় দেড় ঘন্টাকাল ব্যাপি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দূর পাল্লার যাত্রীদের দূর্ভোগে পড়তে হয়। দোহাজারীতে ৬টি মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা শিশু-কিশোরসহ শত শত ক্রেতা মার্কেটের ভিতর আটকা পড়ে যায়। এই সময় দোহাজারী পৌরসভার ময়লা বহনকারী গাড়ীর সামনের অংশের কাঁচ ভেঙ্গে যায়। সংর্ঘষ চলাকালীন বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ লাইন বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন বলে জানা যায়। এই ব্যাপারে পৌর মেয়র লোকমান হাকিম
বলেছেন, একটি গ্রুপ প্রতি বছর রমজান মাসে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিয়ে থাকে। এই বছরও চাঁদা নিতে গেলে ব্যবসায়ীদের সাথে বিরোধ লেগে সংর্ঘষ হয়। প্রতিবেদন লেখা পযন্র্Í মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়। থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম বলেছেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। তবে পক্ষদ্বয়ের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হলেও গোলাগুলির ঘটনা হয়না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net