1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমি থেকে কৃষক আলু উত্তোলনে ব্যস্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জমি থেকে কৃষক আলু উত্তোলনে ব্যস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার

বৃহত্তর রংপুর অঞ্চলের ৮ জেলায় আলুর বাম্পার ফলন দাম পেয়ে খুশী কৃষকেরা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।

জমি থেকে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।
বৃহত্তর রংপুর অঞ্চলের ৮ জেলায় আলুর বাম্পার ফলন। দাম পেয়ে খুশী কৃষকেরা।

জানা গেছে
লালমনিরহাটসহ বৃহত্তর রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পন্চগড়, গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার প্রত্যন্ত চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আলুর ফলন ভালো হয়েছে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা গুলোতে আলুর বাম্পার ফলন হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের আলু চাষী কাশেম আলী ও নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষআবাদ কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর আলুর ক্ষেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকায় বৃহত্তর রংপুর অঞ্চলের ৮ জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে । তবে আগাম জাতের আলু বর্তমানে ২৫-৩০ টাকা দরে প্রতি কেজি আলুর বাজার দাম চলছে। তবে ন্যায দাম পেয়ে খুশী কৃষকেরা। বাংলা ফালগুন মাস শুরু হওয়ার পর থেকে কৃষকেরা আলু ক্ষেত উত্তোলন করছে। কৃষকেরা আলু নিয়ে ব্যস্ত সময় পার করছে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূএে জানা গেছে,
চলতি মৌসুমে এ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৩০০ শত হেক্টর জমিতে কিন্তু চাষআবাদ জেলায় হয়েছে ৬ হাজার ৪ ৫৫ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে চলতি বছর জমিতে আলু চাষ লক্ষমাএা ছাড়িয়ে ১১শত ৫৫ হেক্টর জমিতে আলু চাষআবাদ করা হয়েছে। উল্লেখ যে, গত ২০২৩ সালে জেলায় ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে আলু চাষআবাদ লক্ষ্যমাএা ধরা হয়েছিল। তবে লক্ষমাত্রা ছাড়িয়ে গত বছর জেলায় আলুর আবাদ হয় ৬হাজার ২৫০ হেক্টর জমিতে। তবে লক্ষ্য মাএার চেয়ে ৩০০ হেক্টর জমিতে আলু আবাদ বেশি হয়েছে। চলতি বছর বৃহত্তর রংপুর অঞ্চলের ৮ জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। দাম পেয়ে খুশী কৃষকেরা। বৃহত্তর রংপুর বিভাগে মোট কত হাজার হেক্টর জমিতে আলু চাষআবাদ করা হয়েছে তা এ সংবাদ লেখা পযর্ন্ত জানাতে পারেনি। কৃষি বিভাগ।

লাভলু শেখ, লালমনিরহাট। মোবাইল

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net