1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর বিএনপির সভাপতিসহ ২৫ নেতাকর্মী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

শেরপুর বিএনপির সভাপতিসহ ২৫ নেতাকর্মী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২০১ বার

হারুনুর রশিদ

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৫ নেতাকর্মীকে কারগারে পাঠিয়েছে আদালত। পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত চারটি মামলায় বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে, এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন ওইসব নেতাকর্মী।
জেলা বিএনপির দলীয় সূত্রে জানানো হয়, জাতীয় নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করে।
পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ শেরপুরের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৫ জন নেতাকর্মী।এ সময় আদালত জামিনের আবেদন শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net