ঢাকা   ০২:৪৫:৪১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অটোরিকশা চালক রব্বত আলীর ওপর মামলাবাজ হানিফের কুনজর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮০১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের একজন অটোরিকশা চালক রব্বত আলী। তাকে নিজের বসতভিটার দখল ছেড়ে দিয়ে এলাকা থেকে চলে যাওয়ার হুমকিসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মামলাবাজ হানিফের বিরুদ্ধে। ঘাম ঝরানো কষ্টে অটোরিকশা চালিয়ে ৩ছেলে ৩কন্যা সন্তান নিয়ে কোনোরকম কষ্টে দিনাতিপাত করেন রব্বত আলী। তার বসত ভিটার ওপর কুনজর পড়ে স্থানীয় ভূমিদস্যু মামলাবাজ হানিফের।

মামলার এজাহার ও অনুসন্ধানে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ এলাকায় চিহ্নিত মামলাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু। কিশোরগ্যাং গঠন করে চাঁদাবাজি, ভূমি দখল করা তার নৈমত্তিক কাজ। গত ৩/৪ বছর ধরে হানিফের নজর পড়ে অটোরিকশা চালক রব্বত আলীর পরিবারিক বসতঘর ও পাশে থাকা মৎস্য প্রজেক্টের উপর। বসতঘরে জায়গা পাবে দাবী করে ওই জায়গা তাকে আবার বিক্রি করার চাপ দেয়। সে রাজি না হওয়ায় অব্যাহতভাবে হুমকি ধমকি দিতে শুরু করে এবং মৎস্য প্রজেক্ট থেকে জোরপূর্বক মাছ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী অটোরিকশা চালক রব্বত আলী অভিযোগ করে বলেন, হানিফ এলাকার চিহ্নিত মামলাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু। সে নিজে বাদী হয়ে তিনটি মামলা এবং তার বোন রহিমা বেগম এবং বোনের জামাই আবু ছাদেক কে ব্যবহার করে আরো দুটি মামলা দায়ের করে আমি ও আমার ছেলে মেয়েদের বিরুদ্ধে। বর্তমানে আমাকে ৬/৭ টি মামলা জড়িয়ে দিয়ে একাধিকবার আমার ছেলে সন্তানদের উপর হামলা করে হয়রানী করে আসছে। খোদ এলাকাবাসীর সামনে আমাকে ও আমার ছেলে মেয়েকে মারধর করলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করেনা। আমাদের বাড়িতে হামলা চালায় হানিফ ও তার কিশোরগ্যাংয়ের লোকজন। তারা আমাকে মারধর করে এবং ছুরিকাহত করে। ঘরের মালামাল লুটপাট করে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।

তিনি আরো বলেন, পরবর্তীতে আমার মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করে। শুধু তাই নয় আমার ১৫ বছর বয়সী ছোট মেয়ে ওয়াসিফা আক্তার চাম্বল খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তাকেও বয়স বাড়িয়ে দিয়ে মামলার আসামী করেন।বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আহমদ কবির আমাদের দু’পক্ষকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসা করার চেষ্টা করলে তাকেও মামলায় জড়িয়ে দেয়। এভাবে তার একাধিকবার হামলা-মামলা নির্যাতনে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি