1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলা প্রশাসনের উদ্যোগ রাউজানে ‘সর্বজনীন পেনশন স্কিম’ অবহিতকরণ কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১

উপজেলা প্রশাসনের উদ্যোগ রাউজানে ‘সর্বজনীন পেনশন স্কিম’ অবহিতকরণ কর্মশালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৬২ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে একযোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার সমন্বয়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা পর্যায়ের ১৫ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইউনিয়নসমূহ পরিদর্শন করে দেখা যায়, এতে প্রায় ৫ হাজারের অধিক লোকের লোকসমাগম ঘটেছে। এবিষয়ে রাউজান উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ একটি উদ্যোগ। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত রাষ্ট্রের সর্বজনীন পেনশন স্কিমের বয়স সীমা ৬৭ বছর সেখানে আমাদের দেশের জনগণ ৬০ বছর থেকেই এই পেনশন স্কিম সুবিধা ভোগ করতে পারবে যা এক কথায় যুগান্তকারী একটি পদক্ষেপ। স্থানীয় জনসাধারণ বলেন, ‘আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাগণ আমাদেরকে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করেছেন, আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net