1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মা-মেয়ের আন্তর্জাতিক সৃজনকলা পদক অর্জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

মা-মেয়ের আন্তর্জাতিক সৃজনকলা পদক অর্জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৩৩ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও লেখক আক্তারুন্নাহার রেহানা এবং তাঁর সাত বছর বয়সী কন্যা যারীন গালিবা প্রজ্ঞা ‘আন্তর্জাতিক সৃজনকলা পদক-২০২৪’ এ ভূষিত হয়েছেন। গত ৩০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে তাঁদেরকে এই পদকে ভূষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সৃজনকলা ভাষা উন্নয়ন গবেষণা কেন্দ্রের (আইসিএএলডিআরসি) ভাষাতত্ত্ব ইউনিট।

অনুষ্ঠানে অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ এ প্রকাশিত গ্রন্থরাজির মধ্যে সর্বমোট ২৮ টি গ্রন্থকে এই সম্মাননা পদক দেয়া হয়। এছাড়া সংগীত শিল্পী মুজিব পরদেশীকে ‘আজীবন সম্মাননা পদক’ প্রদান করা হয়। আক্তারুন্নাহার রেহানার দ্বিভাষিক রচনা অনুকাব্য ‘প্রেম ও প্রকৃতি’ ‘Love and Nature’ এবং তাঁর শিশুকন্যা যারীন গালিবা প্রজ্ঞার মূল ভাবনায় দ্বিভাষিক শিশুতোষ রচনা ‘রাজকন্যা অপরাজিতা’ ‘Princess Aparajita’ এর অনুলেখন ও ইংরেজি অনুবাদ করেন মা। আক্তারুন নাহার রেহানা একজন লেখক, গবেষক, শিক্ষক ও সফল উদ্যোক্তা এবং যারীন গালিবা প্রজ্ঞা শিশু শিক্ষার্থী ও ক্ষুদে গল্পকার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নেসার ইউ আহমেদ, বাংলাদেশ পুলিশের ডিআইজি শামীমা বেগম বিপিএম পিপিএম ও বিশিষ্ট সংগীত শিল্পী মুজিব পরদেশী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুজ্জামান এবং অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন আইসিএএলডিআরসির প্রতিষ্ঠাতা ও মহাসচিব প্রফেসর লুৎফর রহমান জয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net