1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজ মিয়া (৭৫) প্রকাশ বিলাত মিয়া গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চার ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকালে মরহুমের নিজ বাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এ সময় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: হারুনুর রশিদ এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজ মিয়ার মৃত্যুতে চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net