1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে

আল হাসান মোবারক (শ্যামল বাংলা আই ডেক্সঃ)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ বার

গত কাল মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে। ভারতে লোকসভা নির্বাচনে এটি প্রথম দফা। এদিকে পশ্চিমবঙ্গের ৩ টি আসনে আজ ভোট গ্রহন হয়। প্রথম দফায় একুশটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট নেওয়া হয়েছে।

পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক ব্যবস্থা ভারতের কেন্দ্রীয় সরকারের নির্বাচন এতে উত্তরের হিমালয় পর্বতমালার প্রত্যন্ত রাজ্য থেকে দক্ষিণের কন্যাকুমারিকা পর্যন্ত লক্ষ লক্ষ ভারতীয় গত কাল ১৯ এপ্রিল ২৪ ইং শুক্রবার ভোটকেন্দ্রে লাইন দাঁড়িয়ে ভোট দেন ভোটারগণ।

বিকেল পাঁচটা পর্যন্ত সারা ভারতে গড় ভোট পড়েছে প্রায় ৬০ %, আর নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের তিনটি আসনে বিকেল তিনটে পর্যন্ত গড় ভোট পড়েছে ৬৬%।
এসময়  অগ্যাত এক ব্যাক্তি মনিপুরে এক কেন্দ্রে গুলি করে এবং পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়। পশ্চিমবঙ্গের আসন গুলো হলো , আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কোচবিহার।


ভারতের দীর্ঘ নির্বাচনে প্রথম দফায় ভোটাররা সংসদের নিম্নকক্ষে ১০২টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিন। এই নির্বাচন টি সাত দফায় ছয় সপ্তাহের বেশি সময়৷ প্রায় ৪৪ দিন  ধরে হবে। নির্বাচনে নির্বাচিত হবেন ৫৪৩ জন সাংসদ বা আইনপ্রণেতা।
এই নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি বা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইন্ডিয়া’। প্রায় দুই ডজনের বেশি বিরোধী দলের জোট এই ‘ইন্ডিয়া’।
এ বছর  নির্বাচনের প্রায় ৯৭ কোটি ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। যাতে থাকবে প্রায়  ১০ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্র ; দেড় কোটি ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করবেন। এই নির্বাচনকে ভোটগ্রহণ সম্পূর্ণ শেষ হওয়ার পর ৪ জুন ভোটের ব্যলট পেপার গণনা শুরু হবে।
এদিকে প্রথম দফায় শুক্রবার যে আসনগুলিতে ভোট গ্রহণ  হয়েছে। সেই  সব আসনে গুলিতে  ২০১৯ সালের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৪১টিতে জয়ী হয়েছিল আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট জিতেছিল ৪৫টিতে।

প্রথম দফা ভারতের যে সব অঞ্চলে  ভোট গ্রহণ করা হয়, তার মধ্যে  , মনিপুর,অরুণাচল প্রদেশ মেঘালয়, , ত্রিপুরা, মিজোরাম এর মতো উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি।  আছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, , রাজস্থান, ছত্তিশগড়, এবং ভারত-শাসিত কাশ্মীরের মতো রাজ্যও। এছাড়া তামিলনাড়ু  একমাত্র রাজ্য যেখানে সবকটি আসনের জন্য একই দিনে ভোট নেওয়া হয়েছে।
ভোট হয়েছে  লাক্ষাদ্বীপ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্র শাসিত অঞ্চলেও ভোট হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত শুক্রবার সাড়ে ১৬ কোটিরও বেশি মানুষের ভোট দেওয়ার কথা। যা অনুষ্ঠিত হবে দুই লক্ষ নির্বাচন বুথে।
এসময় প্রথম দফায় নির্বাচনে যেসব কেন্দ্রীয় মন্ত্রীরা ভোটে লড়ছেন, তাদের মধ্যে রয়েছেন নীতিন গডকড়ি, ভূপেন্দ্র যাদব, কিরেন রিজিজু, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘাওয়াল, নিশীথ প্রামাণিক, সর্বানন্দ সোনওয়াল। অন্যদিকে বিরোধী পক্ষের যেসব নেতা প্রথম দিনেই প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে আছেন কংগ্রেসে গৌরব গগৈ, ডিএমকের কানিমোঝি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net