1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার যুদ্ধ, চেয়ার দখলে দ্বিমুখী লড়াই ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার যুদ্ধ, চেয়ার দখলে দ্বিমুখী লড়াই !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৭৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের শেষ মুহূর্তের জমে উঠেছে ভোটের মাঠে প্রচার প্রচারণা । ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকাগুলো। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে তাঁরা শহরের উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আগামী বুধবার (২৯ মে) পীরগঞ্জ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেঁছে নিবেন।

তবে ভোটের মাঠে আওয়ামীলীগের পাশাপাশি বিএনপি ও অংশ নিয়েছেন। সব মিলিয়ে ভোটের মাঠে । তবে এখন পর্যন্ত কোন সংঘর্ষের ঘটনা না ঘটলেও ভাগ্য নির্ধারণের দিন হানাহানির শঙ্কা করছেন ভোটাররা। পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান মিলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে লড়ছেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আখতারুল ইসলাম (মোটরসাইকেল), পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব (ঘোড়া) ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক সুকুমার রায় (আনারস) প্রতীকে মাঠ কাপাচ্ছেন। তবে ৩ জনের মধ্যে ভোটের মাঠে এগিয়ে আছেন ঘোড়া প্রতীকের রেজওয়ানুল হক বিপ্লব।

আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবু সাঈদ মো: আকলিমুর রহমান (টিউবওয়েল), মো: আমির হুসেন (চশমা), মো: ইত্তা- শাম- উল- হক (তালা)। আর নারী ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায় (হাঁস), মোছা: কোহিনুর রহমান (ফুটবল) মোছা: মাহফুজা আকতার (কলস) ও মোছা: সাবিনা খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, আলোচনা সভা, প্রচারনা সহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এছাড়া বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে নির্বাচনী গান পরিবেশন ও মাইকিং করছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। অন্যদিকে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী ৫ বছরের জন্য পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী পীরগঞ্জ উপজেলা উন্নয়ন করতে পারবে, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে পারবে তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। তাঁরা আরো জানান, প্রতীক দেখে নয় এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত এমন প্রার্থীকেই বেছে নেবেন তাঁরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তাঁরা। আর চেয়ারম্যান পদে মূল লড়াই হবে ঘোড়া প্রতীকের রেজওয়ানুল হক বিপ্লব ও মোটরসাইকেল প্রতীকের মোঃ আখতারুল ইসলামের। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে আশঙ্কার সম্ভাবনা রয়েছে। তাই ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সে জন্যে প্রশাসনের আহব্বান জানান তাঁরা। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার যুদ্ধ, চেয়ারম্যান প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব বলেন, ভোটাররা ঘোড়া প্রতীকে ভোট দিতে অপেক্ষায় রয়েছেন। আমি নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত পীরগঞ্জ উপজেলা গড়তে সবার সঙ্গে মিলে কাজ করবো। পীরগঞ্জ হবে আধুনিক, শিল্পোন্নত শিক্ষা ও পর্যটনবান্ধব উপজেলা। আরেক চেয়ারম্যান প্রার্থী মোঃ আখতারুল ইসলাম বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্মার্ট উপজেলা গড়তে ২৯ মে বুধবার উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার বিশ্বাস।
অপর চেয়ারম্যান প্রার্থী সুকুমার রায় উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আনারস প্রতীকে ভোটারদের কাছে ভোট চান। পীরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ২ লাখ ৬৬ হাজার ৬১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৭৪ ও মহিলা ১ লাখ ১৭ হাজার ৮৭ জন। আর ভোট কেন্দ্রে ৭৬ টি। এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন। তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি যেভাবে ভাল থাকে সে অনুযায়ী আইনশৃংখলা বাহিনী কাজ করবে। প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net