ঢাকা   ০১:২০:৫২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় আটক- ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৪৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে আপন বড় ভাই সোনা মিয়ার হাতে ছোট ভাই সোহাগ খুন হওয়ার ঘটনার মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নিহত সোহাগের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন।মামলা নং- ৭/৮২,  ধারা- ৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৪২৭/৩৪।  গত ১৫ মে বুধবার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়া গ্রামের মমতাজ মিয়া সওদাগর প্রকাশ নানা মমতাজের বাড়িতে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটন্টি ঘটে। নিহত সোহাগ মিয়ার স্ত্রী গুলিয়ানার আক্তার বলেন, আমার স্বামীকে সোনা মিয়া ও স্ত্রী ছেলেরা আমার চোখের সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চায়। আমি আমার দুই ছেলে এক মেয়েকে নিয়ে কিভাবে থাকব।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সোনা মিয়া সঙ্গে তাঁর সৎ সাহাবুউদ্দিনসহ ভাইয়ের মধ্যে পৈত্রিক জায়গা-সম্পত্তির নিয়ে বিরোধ চলছিলো। এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-১৩৬/২৩ (রাউজান) বিচারাধীন রয়েছে। গত ১৫ মে বুধবার আদালতে মামলাটির শুনানি শেষে বাড়ি ফিরে সোনা মিয়ার পরিবার সোহাগ সন্দেহ করে গালাগালি করতে থাকে। একপর্যায়ে দুই ভাইয়ের পরিবারের মধ্য ঝগড়া লাগে। এসময় বড় ভাই সোনা মিয়া, তার স্ত্রী ও ছেলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে সোহাগকে আঘাত করতে থাকে।সোহাগ বাঁচার জন্য পার্শ্বে সৎ ভাই সাহেদ এর ঘরে দৌড়ে পালিয়ে যায়। তখন তাঁর সাহেদ এর ঘরে ঢুকে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সোহাগের ঘাড়ে ও বাহুতে কোপাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে।তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল জানান, বৃহস্পতিবার বিকালে এই ঘটনায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী গুলিয়ানার আক্তার। এই মামলায় বড় ভাই সোনা মিয়া, তার স্ত্রী পারভিন আক্তার, তার ছেলে মো. তারেককে আটক করার পর বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি