1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স - ফরাসি প্রসিডেন্ট  ইমানুয়েল মাখোঁ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স – ফরাসি প্রসিডেন্ট  ইমানুয়েল মাখোঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৩৭ বার

শ্যামল বাংলা
ডিজিটাল নিউজ ডেক্সঃ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত ফ্রান্স,বললেন  ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল মাখোঁ
এই স্বীকৃতি অবশ্যই একটি ‘উপযোগী সময়ে হবে। জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ একথা বলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নাই, আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছি।ফ্রান্স মনে করে এই স্বীকৃতি একটি কার্যকর সময়ে হতে হবে।

তিনি বলেন, আমি শুধু আবেগতাড়িত হয়ে স্বীকৃতি দেব না।
এই স্বীকৃতি যেন  একটি কার্যকর সমাধান হয় তার জন্য একটি  রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন।
আজ রাফাহ পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, রাফাহতে ইসরায়েলি চলমান যুদ্ধ  বন্ধ করতে হবে।

তিনি  বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে,  অবশ্যই তা আন্তর্জাতিক এবং মানবিক আইনকে যথাযথ  সম্মান করে।
ফিলিস্তিনির এই বিষয়ে  নিয়ে একটি জরুরি সভা ডাকতে জাতিসংঘে কে অনুরোধ জানিয়েছে আলজেরিয়া। আমরাও এতে সমর্থন জানাই।
আমরা আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদে আমাদের সকল অংশীদারদের সাঙ্গে একটি যৌথ রেজুলেশনে কাজ করছি।
ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত ফ্রান্স, এই মুহূর্তে সবচেয়ে জরুরী হলো যুদ্ধবিরতি।
ইসরায়েলের হামলায় ৩৬ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং যাদের বেশিরভাগই নারী ও  শিশু। আহত  ৮১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net