1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় শ্রেষ্ঠ কলেজ শ্রেণী শিক্ষক বাঁশখালীর সন্তান মোছলেহ উদ্দীন সিরাজী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

আনোয়ারায় শ্রেষ্ঠ কলেজ শ্রেণী শিক্ষক বাঁশখালীর সন্তান মোছলেহ উদ্দীন সিরাজী

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৭৩ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৪ সালের শ্রেষ্ঠ কলেজ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আনোয়ারা সরকারী কলেজের প্রভাষক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোছলেহ উদ্দীন সিরাজী।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষাক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছে। এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসাইন।

উল্লেখ্য, তিনি বাঁশখালীর পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা হতে ১৯৯২ সালে দাখিল ও ১৯৯৪ সালে আলিম পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ১৯৯৭ সালে বি.এ অনার্স এবং ১৯৯৮ সালে এম.এ বাংলা বিভাগ ২য় শ্রেণিতে উর্থীর্ণ হন। বর্তমানে তিনি আনোয়ারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতির দায়িত্বে আছেন।

তিনি পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব মাওলানা শফিউল আলম (শফি হুজুর) এর বড় ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net