1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব‍্যাপি প্রশিক্ষণ শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নবীনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব‍্যাপি প্রশিক্ষণ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৩৬ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আগামী ৫ জুন অনুষ্ঠিতব‍্য উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপি (২৫-২৭ মে) প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার ( ২৫ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সঞ্চালনায় ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, নবীনগর থানার ওসি মাহবুব আলম। প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন।

নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজগর আলী জানান, পুরো উপজেলায় ১৫৬ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের লক্ষ্যে ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১১৮৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৩৭৭ জন পোলিং অফিসারদের ২৫, ২৬ ও ২৭ মে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, আসন্ন নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net