1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অবশেষে কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ঈদগাঁওতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অবশেষে কারাগারে

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৬ বার

ক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিক আহমদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারের বিচারক আখতার জাবেদ এ নির্দেশ দেন। আদালতের জিআরও জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঢোল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদের বাড়ির কাছে ছিল। তিনি সমর্থকসহ কেন্দ্রে প্রভাব বিস্তার ও পরবর্তীতে ব্যালট বক্স ছিনতাইয়ের উদ্দেশে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

পরে রাস্তায় ব্যারিকেড ও খড়ে আগুন জ্বালিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। ওই সময় তাদের হামলায় পুলিশ পরিদর্শক শাকিল হাসান রক্তাক্ত ও আহত হন। এ ঘটনায় পুলিশ ২৯ এপ্রিল ঈদগাঁও থানায় মামলা দায়ের করে।

জিআরও (পুলিশ উপ-পরিদর্শক) জাহাঙ্গীর হোসেন বলেন, এ মামলার আসামি রফিক আহমদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net