1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম পশ্চিম খুলশীর জালালাবাদ চলছে পাহাড় কাটার মহোৎসব! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

চট্টগ্রাম পশ্চিম খুলশীর জালালাবাদ চলছে পাহাড় কাটার মহোৎসব!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২০ বার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের পশ্চিম খুলশী জালালাবাদ এলাকায় থামছেই না পাহাড়-কর্তন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে সেখানে পাহাড় কেটে সাবাড় করছে সালাউদ্দিন নামে এক ব্যাক্তি। ইতিমধ্যে ঐ এলাকায় ছোট-বড় অন্তত ২০টি পাহাড় কাটার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানা যায়।

গত ৬ মে (সোমবার) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, জালালাবাদ ৪নং লাইনের শেষে সালাউদ্দিনের নেতৃত্বে তার মালিকানাধীন দুটি পাহাড় কাটছে ৩০-৪০ জন লোক। এ সময় গণমাধ্যম কর্মীদেরকে পাহাড়ে উঠতে দেখে সালাউদ্দিন ও তার লোকজন পাহাড় কাটার বিভিন্ন জিনিসপত্র ফেলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পাহাড়ে উঠে দেখা যায় ইতিমধ্যে তারা সেখানকার দুটি পাহাড়ের প্রায় ৫০ শতাংশ মাটি কেটে সাবাড় করে ফেলেছে।

পাহাড় কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাসকে অবহিত করা হলে, পরদিন ৭ মে (মঙ্গলবার) সকালে পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এবং তারা পাহাড় কাটায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ধ্বংস করে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

স্থানীয়রা জানায়, সালাউদ্দিন নামের ঐ ব্যক্তি জলালাবাদ ৪ নং লাইন, রূপসী হাউসিং সোসাইটি সহ বিভিন্ন জায়গায় কম টাকায় পাহাড় কিনে রাতের আঁধারে সেগুলো কেটে পরবর্তীতে মোটা অংকের টাকায় বিক্রি করে। শুধু তাই নয় জালালাবাদ এলাকার অন্যান্য জায়গার মালিকের ছোট-বড় পাহাড় কাটার কন্ট্রাক্ট এই সালাউদ্দিন নিয়ে থাকে বলেও জানা যায়। আর এভাবেই সে অল্প দিনে বনে গেছে কোটি কোটি টাকার মালিক।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সালাউদ্দিনের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি কল রিসিভ করে রং নাম্বার বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net